নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ইনক’-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। গঠনতন্ত্র লংঘন, ভোটার তালিকায় অনিয়ম এবং প্রাথমিক প্রার্থিতা বাছাই নিয়ে সংক্ষুব্ধ প্যানেলের দায়ের করা পিটিশনের শুনানি শেষে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। আদালত একই সাথে সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনকে নির্ধারিত মেয়াদের মধ্যে আপত্তি নিষ্পত্তি ও নির্ভুল ভোটার তালিকা পর্যালোচনার নির্দেশ প্রদান করেছেন। এই আইনি স্থগিতাদেশের ফলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


