Video

আগামী তিন বছরে সাড়ে ১১ লাখ স্থায়ী বাসিন্দা নেবে কানাডা| Channel i USA News

Watch on YouTube

কানাডার সরকার দেশের আবাসন সংকট, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর ওপর চাপ কমাতে অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশটিতে মোট সাড়ে ১১ লাখ (১১ লক্ষ ৫০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা নিয়োগ দেওয়া হবে, যা পূর্বের লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী কর্মী এবং স্থায়ী অভিবাসনের কোটা হ্রাসের এই নতুন ঘোষণা কানাডার অর্থনীতি, শ্রমবাজার এবং প্রবাসী বাংলাদেশি ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর কেমন প্রভাব ফেলবে—তা নিয়ে বিশেষ প্রতিবেদন।