Video

নিউইয়র্ক ও নিউ জার্সিতে শুরু হলো আগাম ভোটগ্রহণ! কেন্দ্রগুলোতে প্রবাসীদের ভিড় | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইন-পারসন আগাম ভোটগ্রহণ। ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত টানা ৯ দিন প্রবাসীরা ও স্থানীয় ভোটাররা নির্দিষ্ট ইভিসি কেন্দ্রগুলোতে সশরীরে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারবেন। নিউইয়র্কের গভর্নর ও কংগ্রেসনাল সিটের পাশাপাশি নিউ জার্সির গুরুত্বপূর্ণ সিনেট ও হাউস আসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।