অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসকারী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে তাঁর স্ত্রী হত্যাকাণ্ডের তদন্ত প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্তে নিজের নাম বাদ দেওয়া ও পুলিশি রেকর্ড পরিবর্তনের জন্য তিনি স্থানীয় যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রায় ৯০ হাজার অস্ট্রেলীয় ডলার ঘুষ হিসেবে পাঠানোর চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত সুবিধার জন্য বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় এই প্রথম এ ধরনের কোনো মামলা দায়ের করা হলো। চাঞ্চল্যকর এই প্রবাসীর গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধের এই চাঞ্চল্যকর মোড় নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


