নেপালের সর্ববৃহৎ ও বর্ণিল উৎসব ‘তিহার’-এর (দীপাবলী) দ্বিতীয় দিনে দেশজুড়ে শ্রদ্ধা ও আদরের সাথে পালিত হয়েছে ঐতিহ্যবাহী ‘কুকুর তিহার’ (Kukur Tihar)। মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ও রক্ষক হিসেবে কুকুরের অবদানকে সম্মান জানাতে এ দিনে তাদের কপালে সিঁদুরের তিলক, গলায় মেক্সিকান গাঁদা ফুলের মালা এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। শুধু গৃহপালিত বা পোষা কুকুরই নয়, রাস্তার সাধারণ কুকুর এবং সামরিক বাহিনীর সেবা প্রদানকারী কুকুরের প্রতিও বিশেষ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন নেপালি নাগরিকরা। নেপালের ঐতিহ্যবাহী এই তিহার উৎসব, পশুপাখির প্রতি মানুষের ভালোবাসা এবং আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে বিশেষ প্রতিবেদন।


