যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগ অধিদপ্তরের (ICE) এক কর্মকর্তার গুলিতে আহত ২৮ বছর বয়সী ভেনেজুয়েলীয় যুবক উইলবার রাফায়েল গার্সেস পেরেজকে পিঠে বুলেটবিদ্ধ অবস্থাতেই একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফুড ডেলিভারির কাজ করার সময় কোনো সতর্কবার্তা বা ফ্ল্যাশার লাইট ছাড়াই আইস কর্মকর্তারা তাঁর গাড়ি ঘেরাও করে এবং একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। মেরুদণ্ডের কাছাকাছি বুলেটটি আটকে থাকায় অস্ত্রোপচার ছাড়াই তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চরম শারীরিক যন্ত্রণা ও অবহেলার শিকার হন। অভিবাসন কড়াকড়ির এই জাঁতাকলে আইনি প্রক্রিয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্থানীয় কমিউনিটি ও আইনপ্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


