Video

জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া সেন্টার: বিশ্ববাসীর নজর যে দিকে

Watch on YouTube

নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া সেন্টার ও প্রেস ব্রিফিং রুমগুলো বিশ্বজুড়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বনেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক নানা সংকট নিয়ে প্রতিদিন এখানে গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদ সম্মেলন ও লাইভ ব্রিফিং অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কূটনীতি ও জাতিসংঘের সর্বশেষ কর্মকাণ্ডের তথ্য সরাসরি পেতে বিশ্ব গণমাধ্যমের সরব উপস্থিতি এবং মিডিয়া সেন্টারের সার্বিক কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।