মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানে সিনেট নির্বাচনের প্রচারে উত্তাপ ছড়িয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী ড. আব্দুল এল-সাইদকে ‘জিহাদি’ ও ‘মুসলিম ব্রাদারহুড’-এর সমর্থক আখ্যা দিয়ে চরম আক্রমণ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউরনের নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে প্রচার করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, এল-সাইদ যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালু করতে চান। বিপরীতে ট্রাম্পের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বর্ণবাদী উসকানি হিসেবে প্রত্যাখ্যান করে এল-সাইদ বলেছেন, ভোটারদের অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নজর সরাতেই ট্রাম্প ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করছেন।


