Video

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ২ হাজার কিলোমিটারের পাল্লা তুলে নিল ইরান| Channel i USA News

Watch on YouTube

মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের উত্তেজনার মাঝে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীর্ঘদিনের স্বঘোষিত ২ হাজার কিলোমিটারের সর্বোচ্চ পাল্লার সীমা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি তেহরানে এক সংবাদ সম্মেলনে এই নীতিগত পরিবর্তনের ঘোষণা দেন। ইউরোপীয় দেশগুলোর সামরিক সম্পৃক্ততা এবং যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই সীমার বাইরে গিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোর সদস্য রাষ্ট্রসমূহ এবং মার্কিন কৌশলগত প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এই কৌশলগত পদক্ষেপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ নিয়ে বিশেষ প্রতিবেদন।