থাইল্যান্ডের উপকূলীয় শহর পাতায়ায় অনুষ্ঠিত হয়েছে রোটারি ইন্টারন্যাশনাল জোন ১বি, জোন ৯ ও জোন ১০ এর ২০২৬ রোটারি ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলন। ১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের মূল অনুষ্ঠান ও সেশনগুলো পাতায়ার রয়েল ক্লিফ হোটেলস গ্রুপের পাতায়া এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়। ‘ডিসকভার, ইউনাইট অ্যান্ড অ্যাক্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশ ও অঞ্চলের রোটারিয়ান, রোটার্যাক্টর ও রোটারি পরিবারের সদস্যরা অংশ নেন।———————————————————————————–


