Video

কুয়েতে অবৈধ কসাইখানা পরিচালনা! গ্রেপ্তার ৩ প্রবাসী বাংলাদেশি | Channel i USA News

Watch on YouTube

কুয়েতের জাহরা এলাকায় স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পশু জবাই ও মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৩ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অপরাধ নিরাপত্তা বিভাগের বিশেষ অভিযানে পর পর ২টি অবৈধ আস্তানার সন্ধান মেলে, যেখানে মারাত্মক নোংরা পরিবেশ, কীট-পতঙ্গের উপদ্রব এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়াসহ জাহরা পৌরসভার সহায়তায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।