মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল রাজ্যটির বন্দর ও টার্মিনাল অপারেটরদের রাশিয়ার ডিজেল খালাস বা গ্রহণের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়ার সাথে জ্বালানি আমদানির অনুমতির সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে গভর্নর স্পষ্ট জানিয়েছেন যে, রাশিয়া থেকে ডিজেল আমদানি আইনত দণ্ডনীয় এবং তা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সংঘাতকে অর্থনৈতিকভাবে সুবিধা প্রদান করবে। এই সিদ্ধান্ত লংঘনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনের আওতায় কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানার হুঁশিয়ারি দিয়েছে নিউ জার্সি প্রশাসন।


