Video

লিসবনে ক্রিসমাস মার্কেট: উৎসবের আমেজ, পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ | Channel i USA News

Watch on YouTube

পর্তুগালের রাজধানী লিসবন এ শীতকালীন উৎসব ও বড়দিনের আমেজে জমে উঠেছে নানা ক্রিসমাস মার্কেট ও সাংস্কৃতিক আয়োজন। নাতিশীতোষ্ণ আবহাওয়া, আলোকসজ্জা, ঐতিহ্যবাহী পর্তুগিজ খাবার ও হস্তশিল্পের স্টলের কারণে ইউরোপের অন্যতম আকর্ষণীয় বড়দিনের গন্তব্য হিসেবে পরিচিত লিসবনের প্রধান আয়োজনগুলোর মধ্যে রয়েছে এদুয়ার্দো সপ্তম পার্কে ‘ওয়ান্ডারল্যান্ড লিসবোয়া’ এবং ঐতিহাসিক প্রাসা দোঁ পেদ্রো চতুর্থ বা রোসিও চত্বরে ‘রোসিও ক্রিসমাস মার্কেট’।