বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির সুখ-দুঃখ, সাফল্য, কমিউনিটি উদ্যোগ এবং অভিবাসন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো বিশেষ আয়োজন ‘চ্যানেল আই প্রবাস সংবাদ’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি থেকে শুরু করে কানাডা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাম্প্রতিক কার্যক্রম, মানবিক সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার নানা গল্প তুলে ধরা হয়েছে এই বুলেটিনে।


