Video

প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের রেকর্ড সমাগমে ওয়েব সামিটের সমাপ্তি | Channel i USA News

Watch on YouTube

পর্তুগালের লিসবনে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ (Web Summit)-এর দশম আসরের সফল সমাপ্তি ঘটেছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভবিষ্যৎ প্রযুক্তি, স্টার্টআপ বিনিয়োগ এবং সাইবার নিরাপত্তার নানা নতুন দিগন্ত উন্মোচন করে চার দিনব্যাপী এই আসরের পর্দা নামে। এবারের সম্মেলনে বিশ্বের ১৭০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং গবেষক অংশ নেন। টেকনোলজি জগতের সমসাময়িক চ্যালেঞ্জ, এআই-এর প্রভাব এবং বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনার এই মহাসমাবেশের মূল হাইলাইট ও উল্লেখযোগ্য দিকসমূহ নিয়ে বিশেষ প্রতিবেদন।