Video

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে ২২ সন্ত্রাসী নিহত | Channel i USA News

Watch on YouTube

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত ২২ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু এবং ট্যাংক জেলায় পরিচালিত এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।