Video

গাজায় অঙ্গহানির শিকার শিশুদের বিদেশে চিকিৎসায় ইসরায়েলের বাধা | Channel i USA News

Watch on YouTube

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করা ১,১৩৪ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুর উন্নত চিকিৎসা, কৃত্রিম অঙ্গ সংযোজন এবং পুনর্বাসনে ইসরায়েল মারাত্মক বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে কড়াকড়ি এবং বিদেশে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ইভাকুয়েশন স্থগিত রাখার কারণে শিশুগুলোর জীবন চরম ঝুঁকিতে পড়েছে। ক্রমবর্ধমান বয়সের সাথে কৃত্রিম অঙ্গ পরিবর্তন ও মানসিক সহায়তার অভাবে গাজার শত শত শিশুর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ার এই হৃদয়বিদারক খবরের বিস্তারিত বিশ্লেষণ।