Video

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার | Channel i USA News

Watch on YouTube

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে ৪১ বছর বয়সী এক জ্যেষ্ঠ মার্কিন সেনাকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার-টেরোরিজম পুলিশ। ন্যাটোর ‘অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পস’-এর সদর দপ্তর ইমজিন ব্যারাকে কর্মরত ওই সেনাকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করে লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এফবিআই এবং মার্কিন সেনাবাহিনীর কাউন্টার-ইন্টেলিজেন্স বিভাগের যৌথ তদন্ত ও ন্যাটো নিরাপত্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।