Video

নিউইয়র্কের সড়ক অবরোধ করে আইস-বিরোধী তীব্র বিক্ষোভ: ডজনখানেক আটক | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যস্ততম ও ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে সড়ক অবরোধ করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষুব্ধ অধিকারকর্মীরা। ব্রঙ্কসের মার্বেল হিল এলাকায় আইস এজেন্টের গুলিতে এক অভিবাসী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে বসে পড়েন এবং ও অভিবাসনবিরোধী সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হন। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন বিক্ষোভকারীকে আটক করে এবং দীর্ঘ যানজটের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেতুতে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে।