Video

গ্রিসের ক্রিট দ্বীপে ৩৯ বাংলাদেশী আটক

Watch on YouTube

ইউরোপের দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূল থেকে বাংলাদেশিসহ বেশ কয়েকজন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে আটক ও উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের এই বিপজ্জনক রুটে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে প্রবাসীরা পা বাড়ালেও কড়া নজরদারি ও কঠোর আইন প্রয়োগ করছে গ্রিক কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে মানবপাচার ও অভিবাসীদের সাম্প্রতিক এই সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।