Video

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Channel i USA News

Watch on YouTube

স্বল্প বা নামমাত্র অভিবাসন ব্যয়ে বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ ও আধা-দক্ষ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষের নাগালের মধ্যে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে, যাতে কোনো কর্মীকে জমিজমা বিক্রি বা চড়া সুদে ঋণ নিয়ে বিপুল অর্থ খরচ করতে না হয়। পাশাপাশি কর্মীদের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।