ইউরোপের দেশ সুইডেনে নির্বাচন-পরবর্তী জোট সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম রাজনৈতিক অচলাবস্থা। মূলধারার দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে। উগ্র ডানপন্থী ও বামপন্থী দলগুলোর কৌশলগত অবস্থানের কারণে পার্লামেন্টে আস্থা ভোট ও প্রধানমন্ত্রী নির্বাচন বিলম্বিত হচ্ছে।


