Video

ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে সপরিবারে কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র| Channel i USA News

Watch on YouTube

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য বড় ধরণের আক্রমণ ও সামরিক উত্তেজনার মুখে ইসরায়েল, লেবানন, ইরাক ও জর্ডানসহ আঞ্চলিক একাধিক দূতাবাস থেকে সপরিবারে মার্কিন কূটনীতিক ও অনাবশ্যক সরকারি কর্মচারীদের সরিয়ে নেওয়ার জরুরি আদেশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও সামরিক সংঘাত চরম আকার ধারণ করতে পারে—এমন গোয়েন্দা সতর্কবার্তার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং হোমল্যান্ড সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। একই সাথে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান নাগরিকদের অবিলম্বে বাণিজ্যিক ফ্লাইটে বা উপলব্ধ মাধ্যমে এসব অঞ্চল ত্যাগ করার কড়া ভ্রমণ নির্দেশিকা দেওয়া হয়েছে।