Video

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন দলের হাতে যাচ্ছে কংগ্রেসের নিয়ন্ত্রণ? Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট —উভয় কক্ষের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ও ভোট গণনা অব্যাহত রয়েছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই এবং সেনেটের ৩৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীরা। ডেমোক্র্যাট পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রবল দৌড়ে এগিয়ে থাকলেও, গুরুত্বপূর্ণ সুইং স্ট্যাটগুলোর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং নির্বাচনী কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ফল সার্টিফাই করার আগে নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতার চূড়ান্ত রূপ স্পষ্ট হচ্ছে না।