Video

যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাড়িতে মিলেছে তিন প্রবীণের মৃতদেহ | Channel i USA News

Watch on YouTube

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের মাউন্ট হলি টাউনশিপের একটি আবাসিক বাড়ি থেকে তিন প্রবীণ নাগরিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এক ডাকপিয়ন বাড়ির প্রধান দরজায় একটি হাতে লেখা রহস্যজনক নোট ঝুলতে দেখে জরুরি ৯১১ নম্বরে পুলিশে খবর দেন। দরজার নোটে ‘৯-১-১ ইনসাইড’ লেখা ছিল এবং দুটি বিষণ্ণ মুখের আঁকা ছবি ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচুর রক্তে ভেজা কক্ষে তিনজনের মরদেহ দেখতে পায়। বার্লিংটন কাউন্টি প্রসিকিউটর অফিস ও স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং ভয়াবহ এই ঘটনার রহস্য নিয়ে বিশেষ প্রতিবেদন।