জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন ভ্রমণ নথি (পাসপোর্ট) ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে তাঁর আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে এই আবেদন পাঠানো হয়েছে। ২০২৪ সালের অগাস্টের পর এটিই আন্তর্জাতিক অঙ্গন ও বাংলাদেশ সরকারের সঙ্গে তাঁর পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনো আসামীকে পাসপোর্ট দেওয়া হবে না জানিয়ে এ আবেদন প্রত্যাখ্যানের বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত আপডেট নিয়ে বিশেষ প্রতিবেদন।


