Video

মধ্যবর্তী নির্বাচনের আগে সুদের হার অপরিবর্তিত রাখল মার্কিন ফেডারেল রিজার্ভ | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল ও পলিসি মেকিং কমিটি মনিটারি পলিসির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। মার্কিন অর্থনীতির ক্রমবর্ধমান চাপ, শ্রমবাজারের গতিপ্রকৃতি এবং সুদের হারের এই সিদ্ধান্তের প্রভাব মার্কিন শেয়ারবাজার ও সাধারণ মানুষের ওপর গভীরভাবে পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।