অভিবাসন নীতি আরও জোরদার এবং জাতীয় নিরাপত্তা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ৩ লাখেরও বেশি প্রবাসীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র দপ্তরের সমন্বিত অভিযানে নিয়ম লঙ্ঘন, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং ব্যাকগ্রাউন্ড চেক সংক্রান্ত অসঙ্গতির কারণে এই ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। হঠাৎ এত বিশাল সংখ্যক ভিসা বাতিলের ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, সাময়িক কর্মজীবী ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।


