চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের উত্তরাঞ্চলীয় নাগকু (Nagqu) শহরের বাচেন কাউন্টিতে ৭.০ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ৮ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভস্থ গভীরতায় সৃষ্ট এই শক্তিশালী কম্পনে অন্তত ১৬ জন নিহত, ৭৬ জনের বেশি আহত এবং শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দুর্ঘটনাস্থলে হাজার হাজার উদ্ধারকারী সদস্য মোতায়েন করা হয়েছে এবং হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।


