প্রায় অর্ধশতাব্দী বা প্রায় ৫০ বছর পর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গুয়াতেমালার কাছে দুই হাজারেরও বেশি আধুনিক এম-৪ (M4) রাইফেল হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৯৭৭ সাল থেকে গুয়াতেমালার ওপর সামরিক অস্ত্র সরবরাহের যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা ঘুচে যাওয়ার পর এটিই প্রথম বড় ধরনের সামরিক চালান। প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালের প্রশাসনের মাদক কার্টেল দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার এই উদ্যোগকে কেন্দ্র করে লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার মধ্যকার সম্পর্কের এই ঐতিহাসিক মোড় নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


