যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে ভেটেরান্স ডে-র অনুষ্ঠানে নীরবতা ভঙ্গ করে হাসাহাসি ও কথা বলার কারণে খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার সফরসঙ্গীদের প্রকাশ্যে ধমক দিয়ে নিয়ম পালনের নির্দেশ দিয়েছিলেন দায়িত্বরত এক সেনা প্রহরী। ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ -এ প্রহরারত থার্ড ইউএস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বা ‘দ্য ওল্ড গার্ড’-এর স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসের এই পেশাদারিত্ব ও নিষ্ঠার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কোনো শাস্তি তো নয়ই, উল্টো তাকে পেন্টাগনে ডেকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ পরিয়ে সম্মানিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীর শৃঙ্খলা, নিয়মের প্রতি শ্রদ্ধা এবং এই ব্যতিক্রমী ঘটনার বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।


