Video

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কীকরণ অ্যাপে ভয়াবহ সাইবার হামলা | Channel i USA News

Watch on YouTube

রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের জরুরি বিমান হামলা ও বিপদসংকেত সংক্রান্ত মোবাইল অ্যাপ সাইবার হামলার শিকার হওয়ায় বেসামরিক নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হ্যাকাররা অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সাধারণ নাগরিকদের ফোনে হাইপারসনিক অরেশনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বিকিরণ ও কেমিক্যাল হামলার ভুয়া জরুরি সংকেত পাঠায়। ইউক্রেনের বিমান বাহিনী ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তাদের ‘Air Alert’ অ্যাপটি শত্রুপক্ষের সাইবার আক্রমণের মুখে পড়ে সাইরেন ও ভুল নোটিফিকেশন পাঠাতে থাকে। এর কয়েক ঘণ্টা পরেই রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করে যে তাদেরও অ্যাপে একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। যুদ্ধের এই মোড়ে সাইবার হামলাকে ঘিরে দুই দেশের জরুরি প্রতিরক্ষার নিরাপত্তা ও ডিজিটাল পরিকাঠামো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।