মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টির মস ল্যান্ডিং স্টেট বিচে মধ্যরাতে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, সমুদ্রসৈকত এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয় এবং আরো দুজন মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।


