যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে বারবার আঘাত হানা ভয়াবহ দাবানল থেকে বাঁচতে এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুবিধার্থে তৈরি করা হচ্ছে বিশেষ ‘টাইনি হাউস’ বা ছোট বাড়ি। চাকাযুক্ত ও অগ্নিনিরোধক উপাদানে তৈরি এই আধুনিক ছোট বাড়িগুলো যেমন সাশ্রয়ী, তেমনি অতি দ্রুত নিরাপদ এলাকায় টেনে নিয়ে যাওয়া সম্ভব।


