Video

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

Watch on YouTube

আর্কটিক অঞ্চলের ভূ-রাজনৈতিক নিরাপত্তা জোরদার করতে গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন ও কার্যক্রম পরিচালনার ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় দক্ষিণাঞ্চলের নার্সারসুয়াক (Narsarsuaq) ও পূর্ব উপকূলের মেস্টার্সভিগ (Mestersvig) এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি নিশ্চিত করা হবে। উত্তর মেরুতে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করতে ওয়াশিংটনের এই বড় সামরিক পদক্ষেপ এবং ন্যাটোর কাঠামোর অধীনে হওয়া এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূ-রাজনৈতিক পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।