Video

বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: Channel i USA News

Watch on YouTube

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৭৭,৪৭০ কোটি টাকা) বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ও দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই বিশাল বিনিয়োগের যৌথ ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই। অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং শিল্প, আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি অবকাঠামো এবং প্রযুক্তি খাতে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে এই ঐতিহাসিক পদক্ষেপ বড় ভূমিকা রাখবে।