Video

ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের কাছে ভয়াবহ বন্দুক হামলা! শিশুসহ আহত ১২ | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যালাহাসিতে ফ্লোরিডা এ অ্যান্ড এম ইউনিভার্সিটির হোমকামিং উদযাপনের সময় ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচের পর একটি জনাকীর্ণ এলাকায় আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে শুরু হওয়া এই বন্দুক হামলায় ৬ জন শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন সরাসরি গুলবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।