Video

গাজায় হামাস-নিয়ন্ত্রিত এলাকায় ইসরাইলি অভিযান, আবারও বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা| Channel i USA News

Watch on YouTube

২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো সীমানা বা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে মধ্য গাজার হামাস-নিয়ন্ত্রিত এলাকায় স্থল ও বিমান অভিযান চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) মধ্য গাজার নুসেইরাত ও আল-বুরেইজ শরণার্থী শিবির সংলগ্ন আল-মুগরাকা ও আল-দাওয়া এলাকার তিনটি আবাসিক ব্লকে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করে এবং বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ইসরাইলি বাহিনীর দাবি, তারা ওই এলাকায় একটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার অভিযান চালিয়েছে। অন্যদিকে, আকস্মিক এই গোলাবর্ষণ ও ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং অন্তত ৫ হাজার ২৬০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র শীত ও বৃষ্টির মধ্যে পুনরায় আশ্রয়হীন হয়ে পড়েছেন। যদিও অভিযান শেষে সেনারা সরে যাওয়ায় কিছু পরিবার ফিরতে শুরু করেছে, তবে নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আতঙ্ক কাটছে না গাজাবাসীর।