লিবিয়ার রাজধানী ত্রিপোলিসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে টানা ভারী বর্ষণে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে প্রধান সড়ক ও আবাসিক এলাকাগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


