কানাডার আলবার্টা প্রদেশের সুন্দর শহর ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক আনন্দঘন ও প্রাণবন্ত সামাজিক আড্ডার আয়োজন করা হয়েছে। ব্যস্ত প্রবাসজীবনের ক্লান্তি দূর করে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, নতুন প্রজন্মের কাছে নিজেদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসে কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়। সুদূর প্রবাসে এমন ঘরোয়া আড্ডা ও সাংস্কৃতিক মেলবন্ধন প্রবাসী বাংলাদেশিদের মনে এক টুকরো দেশের আবহ তৈরি করেছে। কানাডার ক্যালগেরির প্রবাসী কমিউনিটির এই আনন্দঘন মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


