Video

‘গ্লোবাল সামিট অন পেইড পিরিয়ড লিভ’ অনুষ্ঠিত | Channel i USA News

Watch on YouTube

কর্মক্ষেত্রে নারীস্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল সামিট অন পেইড পিরিয়ড লিভ’। বিশ্বজুড়ে কর্মজীবী নারীদের মাসিক বা ঋতুস্রাবকালীন বৈষম্য দূর করা এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বৈতনিক ছুটির (Paid Period Leave) প্রাতিষ্ঠানিক নীতি চালুর পক্ষে সম্মেলনে একমত প্রকাশ করেন বিশ্বের শীর্ষ নীতিপ্রণেতা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। নারীস্বাস্থ্য সুরক্ষায় মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিরিয়ড লিভকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই বৈশ্বিক সম্মেলন থেকে।