বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে ৪টি তেল ট্যাংকারে সরাসরি হামলা এবং ৩টি সামুদ্রিক মাইনে আঘাত হেনে মোট ৭টি তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। ইরানি কর্তৃপক্ষের দাবি, তেহরানের অনুমোদিত নৌপথ অমান্য করায় এই নৌযানগুলোতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের পটভূমিতে এই হামলার ফলে পারস্য উপসাগরে নিরাপত্তা শঙ্কা ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ চরম রূপ নিয়েছে।


