Video

কানাডায় মঞ্চনাটক চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম | Channel i USA News

Watch on YouTube

কানাডার টরন্টোয় এক মঞ্চনাটকে অভিনয় চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, নির্দেশক ও অভিনয়ে অসামান্য অবদান রাখা সংস্কৃতিজন মাহমুদুল ইসলাম সেলিম। টরন্টোর ডেনফোর্থে অবস্থিত একটি নাট্যমঞ্চে নাটকের ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয়ের সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝে সাথে সাথেই তার সহশিল্পীরা তাকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রবাসে বাংলাদেশের নাট্যাঙ্গন ও কৃষ্টিকে সমুন্নত রাখতে সেলিম মাহমুদের অবদান দীর্ঘদিনের।