Video

সৌদির কিং খালিদ বিমানবন্দর ও ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হুতিদের ভয়াবহ হামলা | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির কৌশলগত ইস্ট-ওয়েস্ট অপরিশোধিত তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, কয়েক দফায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়, যার ফলে বিমানবন্দর সংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হয়। জবাবে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী ইয়েমেনের সানাসহ একাধিক অঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র ও অস্ত্র গুদামে পাল্টা বিমান হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও উসকে দিয়েছে।