উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী উমা খান এর একক সংগীতানুষ্ঠান হয়েছে। কুইন্সের একটি অডিটরিয়ামে অনুষ্ঠানে গানের পাশপাশি শিল্পী জীবনের নানা গল্প তুলে ধরেন শিল্পী উমা খান। আয়োজনে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট শিল্পী রথীন্দ্র নাথ রায় ও বিশিষ্ট শিল্পী তাজুল ইমাম। উমা খানের পাশাপাশি বিশেষ অনুরোধে একটি করে গান পরিবেশন করেন এই দুই গুণি শিল্পী। অনুষ্ঠানে গান পরিবেশন করেন হেমা ও চন্দ্রা রায়। নৃত্য পরিবেশন করেন অন্তু মজুমদার।


