Video

পুলিশের যে ইউনিটের হাতে আটক হয়েছিলেন সেটিই বিলুপ্ত করছেন মেয়র মামদানি | Channel i USA News

Watch on YouTube

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এর বিতর্কিত বিশেষ ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি ও পুলিশ কমিশনার জেসিকা টিশ। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় খোদ জোহরান মামদানি নিজেও এই এসআরজি ইউনিটের সদস্যদের হাতে আটক হয়েছিলেন। ঘোষণায় মেয়র মামদানি জানান, বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও গণগ্রেপ্তারের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত এই ইউনিট ভেঙে দিয়ে এর পরিবর্তে নিরস্ত্র ও গ্রেপ্তার-ক্ষমতাহীন একটি বেসামরিক দল ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ এবং এনওয়াইপিডির অধীনে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ গঠন করা হচ্ছে। নতুন নীতিমালায় শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ‘কেটলিং’ (চারদিক থেকে ঘিরে ফেলা), টিয়ার গ্যাস, লং গান এবং সাধারণ ভিড় নিয়ন্ত্রণে পেপার স্প্রে ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।