Video

চেস্টার চিড়িয়াখানায় দুর্লভ ড্রাকুলা অর্কিড সংরক্ষণে ষষ্ঠ ‘জাতীয় স্বীকৃতি’ | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাজ্যের চেশায়ারে অবস্থিত বিখ্যাত চেস্টার চিড়িয়াখানা তাদের সংগ্রহে থাকা অত্যন্ত দুর্লভ ও বিলুপ্তপ্রায় ড্রাকুলা অর্কিড সংরক্ষণের জন্য প্ল্যান্ট হেরিটেজ কর্তৃক ‘ন্যাশনাল প্ল্যান্ট কালেকশন’ স্বীকৃতি লাভ করেছে। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ১৪৭টিরও বেশি ড্রাকুলা অর্কিড প্রজাতির মধ্যে প্রায় ৭৫টির বেশি প্রজাতি সফলভাবে রক্ষা ও বংশবৃদ্ধি করছে প্রতিষ্ঠানটি। লাতিন আমেরিকার মেঘাচ্ছন্ন বনাঞ্চলের এসব অর্কিড অবৈধ পাচার, খনি খনন এবং আবহাওয়া পরিবর্তনের কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ড্রাগন বা বানরের মতো অদ্ভুত আকৃতি এবং মাশরুমের ঘ্রাণ সৃষ্টি করে পরাগায়ন ঘটানোর ক্ষমতা থাকা এই অর্কিডের যত্ন ও সংরক্ষণে চেস্টার চিড়িয়াখানার এই জাতীয় স্বীকৃতি তাদের উদ্ভিদ সংরক্ষণ উদ্যোগে এক নতুন মাইলফলক স্থাপন করল।