ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক হামলা বা যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। যেকোনো বহিরাগত হুমকি বা আক্রমণের মুখে এক মুহূর্ত বিলম্ব না করে তাৎক্ষণিক, কঠোর ও প্রতিরোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস এবং নিয়মিত সেনাবাহিনীকে জাতীয় সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখার আহ্বান জানানো হয়েছে। সর্বোচ্চ নেতার এই কড়া বার্তায় স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের চলমান চরম সামরিক উত্তেজনার মুখে ইরান যেকোনো সংঘাতের মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত।


