Video

পে-চ্যানেল চালু ও টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালকরণে কঠোর পদক্ষেপে অ্যাটকো | Channel i USA News

Watch on YouTube

বাংলাদেশে কেবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবস্থা ডিজিটালকরণ এবং পে-চ্যানেল নীতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো – ATCO)। সম্প্রতি অনুষ্ঠিত অ্যাটকোর নির্বাহী কমিটির সভায় মুক্ত বা ফ্রি-টু-এয়ার চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক নিয়মানুযায়ী চ্যানেলগুলোকে পে-চ্যানেলে রূপান্তর, সেট-টপ বক্স বাধ্যতামূলক করা এবং কেবল অপারেটরদের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে টেলিভিশন সম্প্রচার শিল্পে রাজস্ব বৃদ্ধি, পাইরেসি প্রতিরোধ এবং দর্শকদের উন্নত চ্যানেল সেবা নিশ্চিত করার সম্ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদন।