Video

বিদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া: ২০২৬ সালের শেষ ধাপে নিয়োগ ও আবেদন | Channel i USA News

Watch on YouTube

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের ঘাটতি পূরণে ২০২৬ সালের পঞ্চম ও শেষ ধাপে নতুন করে আরও ৬,৬৯৯ জন বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ই-৯ ভিসার আওতায় আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর আবেদন গ্রহণ করা হবে। উৎপাদন, কৃষি, মৎস্য, নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশসহ ১৭টি অনুমোদিত দেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় (বোয়েসেল-এর মাধ্যমে) এই কর্মীরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি দক্ষ কর্মী ভিসা (E-7-4) প্রক্রিয়া সহজীকরণ ও স্থায়ী বসবাসের সুযোগ সম্প্রসারণ নিয়ে দক্ষিণ কোরিয়া সরকারের সাম্প্রতিক পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন।